Sylhet Today 24 PRINT

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপি’র মিলাদ ও দোয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর সিলেট নগরীর উপশহরস্থ বি-ব্লক জামে মসজিদে সিলেট জেলা বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এম নুরুল হক, যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম, এডভোকেট আব্দুল গফ্ফার, আবুল কাহের শামীম, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, এমরান আহমদ চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, এডভোকেট হাসান আহম্মদ পাটওয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, একেএম তারেক কালাম, আবুল কাশেম, এডভোকেট আল আসলাম মুমিন, আব্দুল মালেক, দিদার ইবনে তাহের লস্কার, আব্দুল আল মামুন সামুন, জয়নুল হক, এডভোকেট আব্দুলা হেলাল, আব্দুল আহাদ, খালেদ আহমদ মিলু, কামরুল হাসান, সাইদুর রহমান, সারওয়ার আহমদ তালুকদার, শফিউল আলম চৌধুরী প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের ইমাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.