Sylhet Today 24 PRINT

মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কা, সিলেটে চালককে ছু রি কা ঘা তে খু ন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটের কানাইঘাট উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের ‍বিরুদ্ধে।

এ ঘটনার পর উত্তেজিত ওই যুবকের মোটরসাইকেলটিতে আগুন দেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছবাড়ী বাজারে পল্লীবিদ্যুৎ মোড়ের অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম আলমগীর হোসেন (৩২)। তিনি উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের প্রয়াত আলী আহমদের ছেলে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

স্থানীয়দের বরাতে ওসি জানান, আলমগীরের অটোরিকশার সঙ্গে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সাদিকের সঙ্গে থাকা অপর এক যুবক ক্ষিপ্ত হয়ে আলমগীরকে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।

‘ঘটনার সময় আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তারা। পরে উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।’

স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.