Sylhet Today 24 PRINT

কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তাহিরপুরে কৃষক প্রশিক্ষণ

তাহিরপুর প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি অফিসের কৃষি প্রশিক্ষণ কেন্দ্র দুই ব্যাচে উপজেলা ৭টি ইউনিয়নের ৬০ জন কৃষাণ কিষাণী অংশগ্রহণ করেন।

এসময় অতিরিক্ত উপ-পরিচালক শওকত ওসমান মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দোলা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দোলা জানান, কৃষি উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছি। কৃষকরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান জমিতে সঠিক ভাবে প্রয়োগ করতে পারলে অধিক ফলন পাবে। আর আমরা শুধু প্রশিক্ষণ এই দিয়ে হাল ছেড়ে দিই না, আমিসহ আমাদের মাঠ কর্মীগণ মাঠে গিয়েও কৃষকদের পরামর্শ দিচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.