Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে পাশবিক নির্যাতনের শিকার প্রথম শ্রেণির শিক্ষার্থী, যুবক আটক

চুনারুঘাট প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থী পাশবিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক যুবককে আটক করেছে।

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৬নং সদর ইউনিয়নের উত্তর গোগাউড়া গ্রামের বাসিন্দা ও গোগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিশুশিক্ষার্থীকে একই গ্রামের মৃত ছাবু মিয়ার ছেলে সেলিম মিয়া (৪৫) পাশবিক নির্যাতন করে বলে অভিযোগ ওঠে।

শিশুটির শারীরিক অসুস্থতা টের পেয়ে তার বাবা বুধবার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে চুনারুঘাট থানার এস আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উত্তর গোগাউড়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সেলিম মিয়াকে আটক করে।

এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.