Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪

মেরামত ও সঞ্চালন লাইনের উপরে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনকাজের জন্য শনিবার (১০ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত  বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান- শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  মহানগরের টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, কুমারপাড়া, চারাদিঘীরপাড়, বারুতখানা, জিন্দাবাজার, কাজীটুলা, মিরবক্সটুলা, নয়াসড়ক, জেলরোড আরামবাগ, বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.