Sylhet Today 24 PRINT

আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে হবিবপুর আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, অরফানেজ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি আসকর আলী, জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ডা. আশরাফ আলী, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসাইন, নেছাওর মিয়া, সামছুল ইসলাম, মহিলা সদস্য বাহারজান বিবি, দাদা সদস্য আবুল কাসেম, শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ কবির উদ্দিন, প্রধান শিক্ষক মোখলেছুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.