Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ১০ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে গলায় ফাঁস দিয়ে সাহেদ আহমদ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে  ওই যুবকের লাশ উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

নিহত  সাহেদ আহমদ গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী নয়া গ্রামের চেরাগ আলীর পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও ঋণগ্রস্ত থাকায় তিনি আত্মহত্যা করতে পারে।

আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.