Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বিয়ানীবাজারে হেলাল উদ্দিন (৫৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

রোববার রাতে বিয়ানীবাজার পৌর শহরের কিচেন মার্কেট থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। হেলাল উদ্দিন বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম এলাকা থেকে একই গ্রামের হেলাল উদ্দিনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫০০’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর গাঁজাসহ এক জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরধী অভিযানের অংশ হিসাবে পুলিশের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.