Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে নিজ প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর গলায় ফাঁস দেওয়া লা শ

পাশে মিলল চিরকুট

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের কারিকোনায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লিটন দেব (২৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জানাইয়া গ্রামের মৃত রণধীর দেবের ছেলে। এসময় তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

যা ছিল চিরকুটে- ‘আমার সবকিছু ডয়ারে খাতায় লিখা। আমার মৃত্যুর পর বাড়িতে নিবায় না, আমারে চালিবন্দর দাও (দাহ) করবায়। দোকানে কাষ্টমারের মাল দিয়া দিও’।

স্থানীয়রা জানান, গত রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে বাসায় না যাওয়ায় সাড়ে ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে ডাকাডাকি করেন স্বজনরা। পরে তার কোনো শব্দ না পেয়ে পুলিশের সাহায্যে সাটার উঠিয়ে লিটনের ঝুলন্ত মরদেহ দেখা যায়।

খবর পেয়ে ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম ও থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করে।

এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই দূর্গা কুমার দেব বলেন, মরদেহ উদ্ধারের পর যুবকের হাতের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে সে কাউকে দায়ী করেননি। লাশ সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.