Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুরের মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমির উদ্যোগে হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীকে স্কুল ড্রেস কেনার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এক বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হকের সভাপতিত্বে বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় কাউন্সিলর কামাল হোসেন, সমাজকর্মী জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান, শিহাব উদ্দিন চৌধুরী রেহান। পরে ৩০ জন শিক্ষার্থীকে জনপ্রতি আটশত টাকা করে নগদ বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি খালেদ হোসেন চুনু, শান্তিনগর হাসপাতাল পয়েন্ট বাজার কমিটির সাবেক সেক্রেটারি আব্দুল হান্নান, শিক্ষানুরাগী সদস্য দিলু মিয়া, অভিভাবক সদস্য আলি হোসেন দুদু, শিক্ষক কাশেম উদ্দিন, ছালেহ আহমেদ, শামছুদ্দোহা, নাঈমুল হাসান খান, ফাহিমা বেগম, রাছনা বেগম, শিপা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.