Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে একুশে ফেব্রুয়ারির প্রস্তুতিসভা

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা আশা, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সুশংকর পাল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম।

এতে আরও বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক শংকর রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.