সিলেটটুডে ডেস্ক | ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
কানাইঘাট সমিতি সিলেট মহানগর-এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর দরগা গেইটস্থ শহীদ সোলেমান হলে সিলেটে অবস্থানরত কানাইঘাটের বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিনিয়র সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি অধ্যাপক হেনা সিদ্দীকি, সহ-সভাপতি মো. জাকারিয়া, সাধারণ সম্পাদক এ কে এম বদরুল আমীন, সহ-সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শাহাজান সেলিম বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো. লুৎফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম সাগর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, মহিলা সম্পাদিকা নাসিমা আক্তার চৌধুরী। সম্মানিত সদস্য নির্বাচিত হন মো. আলতাফুল হক, অ্যাডভোকেট মাসুক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আনহারু জ্জামান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মো. মাসছুনুর এ কে এম শুয়েবুল ইসলাম, নুর উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, জাকারিয়া মানিক, মতিউর রহমান, বদরুল আমিন মানিক, অ্যাডভোকেট মাসুক আহমদ চৌধুরী, সালেহ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ সংগঠনের সদস্যবৃন্দ।
এর আগে কানাইঘাটের সদস্য হতে কানাইঘাটের সর্বসাধারণকে আহবান জানিয়েছিলেন সমিতির আহবায়ক আলতাফুল হক, সদস্য সচিব মো. জাকারিয়া।