Sylhet Today 24 PRINT

রবিকিরণ সিংহ সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সহ সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ।

ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল বিশেষ প্রয়োজনে বিদেশযাত্রার প্রাক্কালে রোববার (১৮ ফেব্রুয়ারি) তাকে এ দায়িত্ব দেন।

শাহ দিদার আলম নবেল দেশে ফেরার আগ পর্যন্ত রবিকিরণ সিংহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

প্রয়োজনে রবিকিরণ সিংহর সাথে (মোবাইল নং: ০১৭১৬-৪৪০৫৮৪) যোগাযোগ করতে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.