Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদক বিরোধী সভা ও গণশুনানী

মাধবপুর প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে দুর্নীতি প্রতিরোধে গণশুনানী এবং জনগনের সমস্যা-অভিযোগ লিপিবদ্ধকরণ, নিষ্পত্তিকরণ ও মাদক বিরোধী এবং সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন এই আয়োজন করে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের পরিচালক ইয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল।

সোমবার বিকালে উপজেলার মনতলা তেমুনিয়ায় বিজিবির আয়োজনে সভায় আরও বক্তব্য রাখেন- চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, মনতলা বিওপি কমান্ডার সুলতান আহমেদ, প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, আং রউফ মেম্বার, সমাজসেবক শানু ভূইয়া, সাংবাদিক হামিদুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.