Sylhet Today 24 PRINT

সিসিকের অভিযানে লক্ষাধিক টাকা আদায়

নিজস্ব প্রতিবেদক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

পানির বকেয়া বিল পরিশোধ ও অবৈধ সংযোগের ফি আদায়ে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন।

সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রট বিশ্বজিৎ দেব এবং ফারিয়া সুলতানার নেতৃত্বে সোমবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই অভিযান হয়েছে।

অভিযানে ১ লাখ ৪ হাজার ৬৪০ টাকা নগদ আদায় এবং ১টি অবৈধ মটর জব্দ করা হয়েছে। অভিযানে সিলেট মেট্রপলিটন পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানে তত্ত্বাবধায়ক প্রকৌললী আলী আকবর, সহকারি প্রকৌশলী এনামুল হক তাপাদার, আবু সাঈদ সামি, উপ সহকারি প্রকৌশলী মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.