Sylhet Today 24 PRINT

খুনি যে-ই হোক, শাস্তির আওতায় আনা হবে : জাকির

নিজস্ব প্রতিবেদক |  ২০ জানুয়ারী, ২০১৬

প্রতিপক্ষ গ্রুপের হামলায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ কর্মী কাজী হাবিব খুন হওয়ার বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের কোনো কমিটি নেই।

তবে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা চলছে। হত্যাকারীরা যেই হোক তাদের ছাড় দেওয়া হবে না।

এদিকে, কাজী হাবিবের খুনের ঘটনা ব্যক্তিগত কারণে হতেও পারে বলে ধারণা করছেন জাকির। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের কোন কমিটি না থাকায় সেখানে কোন সাংগঠনিক ব্যবস্থা নেওয়াও সম্ভব নয় বলে মন্তব্য করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক।

কাজী হাবিব ছাত্রলীগের কর্মী ছিলো দাবি করে জাকির আরও বলেন, হাবিব আমাদের ভাই। হাবিবের খুনিরা যাতে ধরা পড়ে ও সুষ্ঠু বিচার হয় এ ব্যাপারে আমরা সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাব।

প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে আজ বুধবার সকালে নগরীর বন্দরবাজার প্রচারপত্র বিলি কালে এসব কথা বলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক। মঙ্গলবার গ্রুপ বদল করায় প্রতিপক্ষ গ্রুপের হামলায় খুন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.