Sylhet Today 24 PRINT

উপজেলা নির্বাচন: শান্তিগঞ্জে সিরাজুর রহমানের উঠান বৈঠক

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে উঠান বৈঠক করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুর রহমান সিরাজ।

শুক্রবার বিকাল ৫টায় ইউনিয়নের বসিয়া খাউরি গ্রামে প্রাক্তন চেয়ারম্যান মো. আজাদ খানের বাড়িতে এ বৈঠক করেন তিনি।

গ্রামের প্রবীণ মুরব্বি হাজি সুলেমান খানের সভাপতিত্বে ও আশফাক আহমেদ সুজনের পরিচালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ।

বক্তব্যে সিরাজ বলেন, আমি মানুষের সেবা করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার লক্ষ হচ্ছে, সুষম উন্নয়ন বঞ্চিত উপজেলার তৃণমূল পর্যায়ের মানুষকে নিয়ে কাজ করা। আমি তাদের অধিকার নিয়ে কাজ করতে চাই।

বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন পশ্চিম বীরগাঁও ইউপি সদস্য আক্তার হোসেন, সাবেক ইউপি সদস্য তুহিন আহমদ, শালিস ব্যক্তিত্ব জুনু খান ও জিতু মিয়া। এ সময় বসিয়া খাউরি গ্রামের অর্ধ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.