Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

'বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা চাই' এই স্লোগান নিয়ে হবিগঞ্জে শিশু- কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অর্গানিজেশন ফর দ্য রেকগনিশন অব বাংলা, এজ এন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্যা ইউনাইটেড নেশনস, হবিগঞ্জ শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রায় ২শ পঞ্চাশ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।

শনিবার ( ২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় আরডি হল মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল মুনিম চৌধুরী বুলবুল, সংগঠনের নর্থইস্ট রিজিয়ন ইউকের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, শিশুরোগ বিশেষজ্ঞ ও শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন সাঁকো, চিত্রশিল্পী মোজাম্মেল হক বাবুল, মীর কমর উদ্দিন এমরান ও আশীষ আচার্য।

উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, নাট্যকার সিদ্দিকী হারুন, সংগঠনের হবিগঞ্জ শাখার সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নির্বাহী সদস্য জয়নাল আবেদীন রাসেল, ওয়ার্ল্ড ভিউ কম্পিউটারসের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন জুয়েল, নৃত্যশিল্পী গৌতম দাস সুমন, সংস্কৃতিকর্মী সঞ্জয় দাস প্রমুখ।

আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.