Sylhet Today 24 PRINT

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সিলেটের সম্মেলন এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

গত ২৩ জানুয়ারি ২৪ শুক্রবার সারদা হলে অনুষ্ঠিত হয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন এবং বিভাগ ভিত্তিক রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা।

প্রতিযোগিতার মান নির্ধারক হিসাবে উপস্হিত ছিলেন সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি-লিলি ইসলাম এবং লাইসা আহমদ লিসা।

প্রভাতী অধিবেশনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কিশোর এবং সাধারন বিভাগে প্রথমমান অর্জন কারীরা ঢাকায় যাওয়ার যোগ্যতা অর্জন করে।প্রতিযোগিতায় কিশোর বিভাগে প্রথম-মান পেয়েছেন মানবিকা দাস মেঘা, স্বস্তিকা চৌধুরী, শ্রীজিতা এন্দ, তপোবিভা দাস। সাধারণ বিভাগে প্রথম-মান পেয়েছেন রুবী বেগম, মাইবম আইরিন লৈনা।

আবৃত্তিশিল্পী এবং সংগঠক সুকান্ত গুপ্তের সঞ্চালনায় সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভার সভাপতিত্ব করেন অধ্যাপক ড. তুলসি কুমার দাশ।

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করেন কেন্দ্রের সভাপতি-লাইসা আহমদ লিসা।

অধ্যাপক সর্ববানী অর্জুনকে সভাপতি এবং প্রতীক এন্দকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

সমবেত পরিবেশনায় অংশগ্রহণ করেন আনন্দলোক, গীতবিতান বাংলাদেশ, নৃত্যশৈলীর শিল্পীবৃন্দ। জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন সমাপ্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.