বিয়ানীবাজার প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিয়ানীবাজারে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. লোকমান হেকিম, ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, তুতিউর রহমান, মোহাম্মদ আমান উদ্দিন, মাহবুবুর রহমান, এম এ মান্নান ও দেলোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।