Sylhet Today 24 PRINT

বাংলাদেশের জন্য এখন কাজের সময়: এমএ মান্নান এমপি

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

পরিকল্পনা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলছেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য এখন কাজের সময়। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা এখনো অনেক অনেক পিছিয়ে আছি। আমরা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আমাদের প্রজন্মকে বিশ্বের সবদেশের মানুষের মতো তৈরি করতে কাজ করছি।

তিনি বলেন, একটি গোষ্ঠী আছে দেশকে ভালোবাসে না,মাতৃভাষার চেয়ে অন্য ভাষাকে পছন্দ করে। স্বাধীনতা সংগ্রামেও তারা দেশের বিরুদ্ধে ছিল এখনো দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্দে কাজ করছে। এদের থেকে সাবধান থাকতে হবে।

তিনি বুধবার (২৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজ পরিচালনা কমিটির উদ্যোগে কলেজ এমপিওভুক্ত হওয়ায় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মুহিবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, কলেজ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু, কলেজ অধ্যক্ষ জিয়াউর রহমান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, শিক্ষার্থী আকলিমা আক্তার প্রমুখ।

সাবেক পরিকল্পনা মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞানে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মানবিকতা লালন করে সাম্প্রদায়িকতা মুক্ত থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.