Sylhet Today 24 PRINT

সাগরসহ ১১ জনকে আসামি করে মামলা, গ্রেফতার নেই

নিজস্ব প্রতিবেদক |  ২০ জানুয়ারী, ২০১৬

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী কাজি হাবিবুর রহমান হাবিব খুনের ঘটনায় ১১ জনকে আসামীকে করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছাত্রলীগ কর্মী হোসাইন আহমদ সাগরকে মামলায় প্রধান আসামী করা হয়েছে।

বুধবার দুপুরে কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত হাবিব ভাই কাজি জাকির হোসেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারে অভিযান চলছে।

মঙ্গলবার দুপুরে গ্রুপিংয়ের জের ধরে ছাত্রলীগ কর্মী কাজি হাবিবুর রহমান হাবিবের উপর হামলা করে নিজ দলের অন্য নেতাকর্মীরা। রাত সাড়ে ১১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান হাবিব।

নিহত হাবিব কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীঘাট গ্রামের কাজি সিদ্দিকুর রহমানের ছেলে ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.