Sylhet Today 24 PRINT

মাধবপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি |  ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে সিপাহসালার শাহ সায়্যেদ নাসির উদ্দিন (রহ.) কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাহবুবুর রহমান সোহাগ। .

সহকারী শিক্ষক মফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি ব্যাংক কাশিমনগর শাখার ব্যবস্থাপক জামাল উদ্দিন,তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান, বহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. রশিদ মাষ্টার, আ. মতিন মাষ্টার, বহরা ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন, সমাজসেবক ডা. মিজানুর রহমান, মীর্জা ইশরাম, ফারুক আহমেদ, রুহুল আমিন, মুহাম্মদ আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.