Sylhet Today 24 PRINT

ভোটকেন্দ্র পুড়ানোর মামলায় চুনারুঘাটে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি |  ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাট পৌর ছাত্রদলের সেক্রেটারি শাহ প্রান্তকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে চুনারুঘাট থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করে।

শাহ প্রান্ত চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের মৃত আ. কাইয়ুমের পুত্র।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য গত ৬ জানুয়ারি চুনারুঘাট পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাদী হয়ে চুনারুঘাট থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা রুজু হয়। এ মামলায় প্রধান আসামি শাহ প্রান্ত। এ মামলায় এ পর্যন্ত ইতিপূর্বে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও শাহ প্রান্তর বিরুদ্ধে বিস্ফোরক মামলা, ডিজিটাল নিরাপত্তা মামলা, পুলিশ এসল্টসহ ৩টি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.