Sylhet Today 24 PRINT

সোহালা ও কোনাট মৌজা থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধের আবেদন

তাহিরপুর প্রতিনিধি |  ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফাজিলপুর পাথর কোয়ারির ইজারা বহির্ভূত সোহালা ও কোনাট মৌজা থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধ রাখার আবেদন জানিয়েছে জাতীয় শ্রমিক লীগ।

জাতীয় শ্রমিক লীগের কার্যকরী কমিটির সভাপতি মজিদ খান গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের নিকট এই আবেদন জানান।

আবেদনে উল্লেখ করা হয়, ফাজিলপুর পাথর কোয়ারিটি বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ইজারা বন্দোবস্ত বন্ধ রয়েছে। সোহালা ও কোনাট ছড়া ওই দুটি এলাকা ইজারা বহির্ভূত। অথচ পাশের যাদুকাটা ১ ও ২ মহালের ইজারাদারের লোকজন তাদের নির্ধারিত ৩ কিলোমিটার সীমানার বাহিরে গিয়ে ফাজিলপুর পাথর কোয়ারির সোহালা ও কোনাট মৌজা থেকে অবৈধভাবে রাতে ড্রেজার ও দিনে শেইফ মেশিন চালিয়ে সরকারি মালিকানাধীন পাথর ও খনিজ বালু অবৈধ উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এতে করে সরকার ভবিষ্যতে সরকার আলোচ্য পাথর কোয়ারি থেকে শত কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে। এতে এই কোয়ারিতে প্রাকৃতিক ভাবে বালতি ও বেলচা দিয়ে বালু পাথর উত্তোলনকারী হাজার হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। এতে করে সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

ওখান থেকে বালু পাথর উত্তোলন বন্ধ রেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনে দাবি জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.