Sylhet Today 24 PRINT

বাঁধ নির্মাণে গাফিলতি সহ্য করা হবে না: রনজিত সরকার

তাহিরপুর প্রতিনিধি  |  ০১ মার্চ, ২০২৪

নির্মাণাধীন বাঁধগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার বলেছেন, কোনো ভাবেই বাঁধ নির্মাণে গাফিলতি আর সহ্য করা হবে না। নীতিমালা অনুযায়ী দ্রুত শেষ করতে হবে কোনো অজুহাত মানা হবে না।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন পিআইসিদের উদ্দেশ্য এ কথাগুলো বলেন।

তিনি শুক্রবার(১ মার্চ) দিনভর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের অংশের মাটিয়ান হাওরের বোয়ালমারা বাঁধ, শনি হাওরের নান্টুখালি, ঝালখালি বাঁধ, গুরমার হাওরের বর্ধিতাংশ প্রকল্পের বেশ কয়েকটি বাঁধ পরিদর্শন করেন।

এসময় সাংবাদিকদের সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার জানান, তাহিরপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ সম্পন্ন হয়েছে। আর যে বাঁধগুলোর নির্মাণ কাজ এখনো বাকি রয়েছে সেগুলো খুব দ্রুত সম্পন্ন করার জন্য পিআইসিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছি। এক ফসলী বোরো ধানের ক্ষতি হলে কৃষকদের দুঃখে শেষ থাকবে না। তাই বাঁধ নির্মাণে আমি কোনো অনিয়মকে ছাড় দেব না। কঠোরভাবে দমন করব।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সিলেট তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুর রহমান,সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা উপ সহকারী প্রকৌশলী মনির হোসেন, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আরিফিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা,সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.