Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভোক্তা আইনে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০১৬

মেয়াদউত্তীর্ণ পণ্য, ঔষধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ভোক্তা অধিকার আইনে ৫ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত বড়লেখা শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আল আমিন জানান, মেয়াদউত্তীর্ণ পণ্য, ঔষধ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে শহরের কলি এন্ড জেসি ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার ৫’শত টাকা, স্বাধীন ফার্মেসীকে ১ হাজার টাকা, রুদ্র ভেরাইটিজ ষ্টোরকে ৫’শত টাকা, বৈশাখী রেষ্টুরেন্টকে ৬ হাজার ও আপন রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.