Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণি দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ মার্চ, ২০২৪

"মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্যপ্রাণি সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন" এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় লাউয়াছড়া বাগমারা ক্যাম্পে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) ড. মো. জাহাঙ্গীর আলম।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও এসিএফ জামির হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহ-সভাপতি সিদ্দেক আলী, প্রতিবেশ প্রকল্পের (উত্তর-পূর্বাঞ্চল) ফিল্ড ডাইরেক্টর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিএমসির সদস্য মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াং, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, এসিডব্লিউ এর সদস্য সোহেল সেন, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য জনক দেব বর্মা, পিপলস ফোরামের সেক্রেটারি গাজী শামসুল হক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.