Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা পেল আর্থিক অনুদান

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৪ মার্চ, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সৈয়দ ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা ও ব্যবহারিক উপকরণ প্রদান করা হয়েছে।

উপজেলার সৈয়দপুর আইডিয়াল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে রোববার (৩ মার্চ) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সিইও যুক্তরাজ্য প্রবাসী শাহ আজম কোরেশীর সভাপতিত্ব ও লেখক, সাংবাদিক ও শিক্ষক সৈয়দ ওবায়দুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দিক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী সৈয়দ জহরুল ইসলাম জহর, কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, সৈয়দপুর শামসিয়া সমিতি ইউকে’র সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল হক ধলা, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল আহমদ, আইডিয়াল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ও জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল গফুর, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুর রহমান, লাইসিয়াম কিন্ডার গার্টেনের স্কুলের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, সমন্বয়কারী সৈয়দ আরিফ আহমদ প্রমুখ।

পবিত্র কোরান তেলাওয়াতের পর সভাপতির পক্ষে স্বাগত বক্তব্য দেন রাণীগঞ্জ কলেজের প্রভাষক মিজান আহমদ। এছাড়া আনোয়ার কোরেশী, মনসুর কোরেশী, মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মুফতি সৈয়দ আব্দুর রহমান, সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) আদর্শ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিকুল ইসলাম হৃদয়সহ সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ অনুষ্ঠানে ১৮টি প্রতিষ্ঠানের ১১০ জন শিক্ষার্থীদের মধ্যে দুই লক্ষ টাকা আর্থিক সহযোগিতা ও ব্যবহার্য উপকরণ তুলে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.