Sylhet Today 24 PRINT

সিলেট থেকে যাত্রা শুরু করল সোসিয়াল কমিউন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০২৪

বাংলাদেশের প্রথম সোসিয়াল কমিউন যাত্রা শুরু করল সিলেট মহানগর থেকে।

মঙ্গলবার (৫ মার্চ) সিলেট মহানগরীর তেমুখীতে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি, গ্রাসরুটস-এর উদ্যোগে এই কমিউন-এর উদ্বোধন করা হয়।

মূলত দুস্থ নারীদের প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ শেষে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং ছোট ছোট উদ্যোগ গড়ে তোলাই হচ্ছে এই কমিউন এর উদ্দেশ্য। তাছাড়া এই কমিউন গরিব রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত বিষয় নিয়েও কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাসরুটস এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।

গ্রাসরুটস মেডিকেল সার্ভিসেস এই সোসিয়াল কমিউনে স্বাস্থ্য সেবা প্রদান করবে।

পরিচালক ডা. সাবৃনা আহমেদ জানান, আগামী কয়েকদিনের মধ্যেই তারা স্বাস্থ্য সেবা প্রদান শুরু করবে এবং ধীরে ধীরে তা দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রাসরুটস কেন্দ্রীয় কমিটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্ত, জেলা সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, সিলেট মহানগরের সভাপতি জহুরা আক্তার, সম্পাদক নাফিসা শবনম, সেলিনা আক্তার, সেলিনা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.