Sylhet Today 24 PRINT

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসী শেখ জহির উদ্দিনের প্রতিবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা, সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কান এলাকার ব্যবসায়ী ও আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি শেখ জহির উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। বুধবার মোবাইল ফোনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই প্রতিবাদ জানান।

শেখ জহির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমিরাতে বসবাস করছি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনে সততার সাথে কাজ করছি। এছাড়া কমলগঞ্জ সমিতির প্রথম কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আমাকে সভাপতি নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। গত কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমলগঞ্জ সমিতি ও আমাকে নিয়ে বিভিন্ন ফেসবুক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ পোষ্ট করা হচ্ছে। আমি এসব মিথ্যা, বানোয়াট পোষ্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, এসব মিথ্যা ও বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় আমার মানহানি হচ্ছে। অবিলম্বে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুকে এসব মিথ্যা প্রচার বন্ধ না হলে আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাইবার মামলা করতে বাধ্য হব।

এ ব্যাপারে কমলগঞ্জ সমিতির প্রধান পৃষ্ঠপোষক আব্দুল হক শায়েস্তা জানান, আমি সংগঠনের শুরু থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। একটা সংগঠনের মূল শক্তি হচ্ছেন একজন সভাপতি। একজন দায়িত্ববান ও সমাজসেবক হিসেবে কমলগঞ্জ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন পরিচিত। প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণে সংগঠনের পাশাপাশি শেখ জহির উদ্দিন বার বার এগিয়ে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিবিলম্বে এসব মিথ্যা ও বানোয়াট কথা বন্ধ না করা হলে সংগঠনের নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.