Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে গ্রেপ্তার ৩, মদ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০২৪

বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াভরাস্থ সপ্তগ্রাম স্কুলের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওইদিন পৃথক আরেক অভিযানে সিআর মামলায় পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে ফয়সল আহমদ (৪৬) এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজাউল গ্রামের মৃত এমরান হোসেনের সাদিক আহমদ (৪০)।

এছাড়া সিআর মামলার পরোয়ানাভুক্ত অপর আসামি হলো উপজেলার শেওলা ইউনিয়নের ঢেউনগর গ্রামের লুৎফুর রহমান ওরফে ফজলুল হকের ছেলে আফজল হোসেন।

থানা পুলিশ জানায়, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সিলেট জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১১টার সময় অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল ইয়াহিয়া আল মামুনের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধরের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) শাহ মো. হিমেল ও এএসআই পাবেল মাহমুদ নেতৃত্বাধীন একদল পুলিশ দুবাগ ইউনিয়নের খাড়াভরাস্থ সপ্তগ্রাম স্কুলের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ৭২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.