Sylhet Today 24 PRINT

সংলাপ অধিবেশন ছায়া স্পিকারের দায়িত্বে মাধুরী হাজং

তাহিরপুর প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০২৪

আদিবাসী হাজং শিশুদের নিয়ে সংলাপ অধিবেশন ছায়া স্পিকারের দায়িত্ব পালন করছেন মাধুরী হাজং। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের সদস্য।

বুধবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে ইরার ওয়াই মুভস প্রকল্পে এই সংলাপের আয়োজন করে।

সংলাপে ছায়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।

সংলাপ অধিবেশন চলাকালীন সময় ছায়া সংসদ সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীর ভূমিকায় দায়িত্ব পালনকারী মন্ত্রী মহোদয়গণকে বিভিন্ন রকম সম্পূরক প্রশ্ন করেন।

বেসরকারি সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) সংলাপে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর ভূমিকায় ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুদ্দিন খান।

ইরা ওয়াই মুভস প্রকল্প কর্মকর্তা ফয়সল আহমদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, আবুল কাশেম, শওকত হাসানসহ ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সদস্যবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.