Sylhet Today 24 PRINT

বড়লেখায় জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি |  ২১ জানুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় ২০১৫ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ‘জীবনের লক্ষ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনার আয়োজন করে এইম ইন লাইফ কোচিং সেন্টার, বড়লেখা।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার উদ্দিন। এইম ইন লাইফ কোচিং সেন্টার, বড়লেখার পরিচালক কামরুল ইসলাম ও আবিদ আনোয়ারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত পৌর মেয়র কামরান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, অভিবাক প্রদীপ পাল, শিক্ষার্থী জাবেদ আহমদ, অন্তর দে, আব্দুস সামাদ, মনতোষ দে বাঁধন, ফাহিম আহমদ, বিভাস চৌধুরী, সংবর্ধিত শিক্ষার্থী তাসমিয়া মেরিন ঝরা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.