Sylhet Today 24 PRINT

বইপড়া উৎসবের পুরস্কার প্রদান ও সমাপনী শনিবার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মার্চ, ২০২৪

'জেলা পরিষদ, সিলেট-ইনোভেটর' বইপড়া উৎসবের পুরস্কার প্রদান এবং সমাপনী অনুষ্ঠান আগামীকাল।

শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ৩টায় নগরীর শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে বইপড়া উৎসব ২০২৩-২৪ আসরের ফলাফল ঘোষণা এবং সেরা পাঠক, শ্রেষ্ঠ পাঠকের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্রও প্রদান করা হবে এদিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

এছাড়াও অনুষ্ঠানে সিলেটের শিক্ষা,সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

এতে সবাইকে উপস্থিত থাকার জন্য ইনোভেটরের মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ এবং নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.