Sylhet Today 24 PRINT

জুড়ীতে শিশু ধর্ষণে অভিযুক্ত কালা গ্রেপ্তার

জুড়ী প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০২৪

শিশু ধর্ষণ, ছেলেদের বলাৎকার,চোরাই মাল বহন সহ কয়েকটি মামলার আসামি জাহাঙ্গীর আলম ওরফে কালাকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার  দিকে জুড়ী থানার সাব ইন্সপেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ  জায়ফর নগর ইউনিয়নের চাটেরা গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ভোগতেরা গ্রামের আব্দুর রশিদের পুত্র জাহাঙ্গীর  আলম কালা গত ৫ মার্চ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে ।পরবর্তীতে ধর্ষিতা মেয়ের মা বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষ কালাকে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে রবিবার(১০ মার্চ) মানববন্ধন করে।

জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, তার বিরুদ্ধে জুড়ী থানায় দুইটি ধর্ষণ, একটি বলাৎকার ও বিভিন্ন ধারায় ৫ টি মামলা রয়েছে এবং কমলগঞ্জ থানায় আরেকটি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.