Sylhet Today 24 PRINT

গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

চুনারুঘাট প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাটে আমের গাছে গাছে শোভা পাচ্ছে মুকুল। এলাকার বাসা বাড়ির আশপাশে ছোট বড় প্রায় সকল গাছে ঝুলছে আমের মুকুল।

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমের মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুভাষিত পাগল করা ঘ্রাণ।

সংবাদকর্মী শংকর শীল বলেন, ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে।

কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছে, এ বছর শীতের প্রভাব আর আবহাওয়া অনুকূলে আম গাছগুলোতে মুকুল ছেয়ে গেছে। বাসা বাড়ির আশপাশ, বিভিন্ন বাগানে এখন মুকুলের মৌ মৌ গন্ধ। এ যেন যে কারও প্রাণ জুড়িয়ে যাবে। কোনো গাছ থেকে ক্ষুদ্র আকারে মুকুল বের হচ্ছে, আবার কোনো গাছে পরিপূর্ণ মুকুল এসে গেছে এবং অনেক গাছেই আমের গুটি উঁকি দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.