Sylhet Today 24 PRINT

আশরাফুল কবিরের পিতার মৃত্যু, ইমজার শোক

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মার্চ, ২০২৪

যমুনা টেলিভিশনের সিনিয়র চিত্রগ্রাহক ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ইমজার সাবেক সভাপতি মো. আশরাফুল কবিরের পিতা হাজী আশীদ আলী (৮২) আর নেই।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় (বাংলাদেশ সময়) হৃদরোগে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পানিআগা গ্রামের বাসিন্দা হাজী আশীদ আলী দু বছর ধরে স্থায়ীভাবে ইংল্যান্ডে বসবাস করছিলেন।

তার মৃত্যুতে ইমজার সভপাতি সজল ছত্রী ও সাধারণ সম্পাদক শ্যামানন্দ শ্যামল গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা ইমজার সকল সদস্যের পক্ষ থেকে মরহুমের রুহের মাফগেরাত কামনা করেন। একই সাথে স্বজনহারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.