Sylhet Today 24 PRINT

রেকর্ড দামে লেবুর হালি

সিলেট টুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২৪

ছবিঃ রাজ দেবনাথ

রমজান মাসে ইফতারে ঠান্ডা লেবুর শরবত শরীরের জন্য দারুণ উপকারী। অথচ এই লেবুর দাম এখন ধরাছোঁয়ার বাহিরে। ২০০ টাকায় সিলেটের বিশ্বনাথে বিক্রি হচ্ছে প্রতি হালি লেবু। যে লেবু হালিতে কয়দিন আগেও বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়, আজ দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি হালি ২০০ টাকায়।


অন্যদিকে, পাল্লা দিয়ে বেড়েছে খিরা-শসা ও টমেটোর দামও। ৭০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সালাদ’র এই দুই আইটেম। উপজেলার সবজি বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র । ফলে অধিকাংশ মানুষকেই ইফতারি থেকে বাদ দিতে হচ্ছে শরবত ও সালাদ।

 বিক্রেতাদের দাবি, এখন লেবুর সিজন নয়। কিনতে হয়েছে বেশি দামে। তাই বেশি দামে বিক্রিও করতে হচ্ছে।

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাজার মনিটরিং কমিটির সভাপতি শাহিনা আক্তার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.