Sylhet Today 24 PRINT

মদন মোহন কলেজে প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৬

সিলেটের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ মদন মোহন কলেজে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মদন মহন কলেজের লেজের হীরকজয়ন্তী অনুষ্ঠানে যোগদান করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে তিনি মদনমোহন কলেজে পৌঁছান। 

প্রধানমন্ত্রী সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সিলেটের আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন

এর আগে তিনি সকাল ১১টা ৫৫ মিনিটের সময় সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি ১২টা ২০ মিনিটের সময় হযরত শাহজালাল মাজারে ঢুকেন। মাজার জিয়ারত শেষে ১২টা ৫০ মিনিটে তিনি শাহপরাণ মাজারের উদ্দেশ্যে রওয়ানা হন।

১২টা ৫৭ মিনিটের সময় প্রধানমন্ত্রী শাহপরনা মাজারে উপস্থিত হন। বেলা সোয়া ১টায় মাজার জিয়ারত শেষে তিনি মদনমোহন কলেজের উদ্দেশ্যে যাত্র করেন। 

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে আছে সিলেট নগরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.