Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানিকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই দোকানিকে চার হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ মার্চ) দুপুরে অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানে হাত দিয়ে মরচা গুড় বিক্রি করায় মা-বাবার দোয়া গুড়ের দোকানিকে এক হাজার টাকা এবং মূল্য তালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় তানভীর স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক আল-আমিন বলেন, অভিযানে প্রত্যেক দোকানিকে পণ্যের প্রতিদিনের ন্যায্য দাম মূল্য তালিকায় লেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি বেশি দামে পণ্য বিক্রির চেষ্টা করেন তাহলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.