Sylhet Today 24 PRINT

জনসভা শুরু, বক্তব্য দিচ্ছেন আ. লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০১৬

শুরু হয়েছে আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভা। এতে প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় দুপুর ২ টায় এ জনসভা শুরু হয়।

বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয় জনসভা। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার আলম সামাদ। এরপর বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুমন, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ।

এরপর একে একে বক্তব্য রাখেন মহানগর সেচ্ছাসেবক লীগের পক্ষে দেবাংশু দাস মিঠু, জেলা সভাপতি আফছর আজিজ, জেলা শ্রমিকলীগ সভাপতি এজাজুল হক এজাজ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ মুর্শেদ আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা জগলু চৌধুরী, এড.শামীম আহমদ, এড. রনজিত সরকার, এড.মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল, ইশতিয়াক আহমদ এড.শামসুল ইসলাম, আজাদুর রহমান আজাদ, এটিএম জেবুল, মো.আলী দুলাল, তপন মিত্র, এড. শাহ মোসাহিদ আলী, হুমায়ূন ইসলাম কামাল, নুরুল ইসলাম, এড.নাসির উদ্দিন খান, অধ্যাপক জাকির হোসেন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এড. নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী, ফয়জুর আনোয়ার আলাউর, শাহ ফরিদ আহমদ, আশফাক আহমদ, সিরাজ বক্স, শামীমা  শাহারিয়ার, সুব্রত পুরকায়স্থ।

তবে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী জনসভাস্থলে এসে উপস্থিত হননি। বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে যোগ দিচ্ছে জনসভায়। ইতোমধ্যে প্রায় পূর্ণ হয়ে হয়ে আলিয়া মাদ্রাসার মাঠ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.