Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি এম এ মান্নানের

নিজস্ব প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০১৬

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়য় স্থাপনের দাবি জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

তিনি শিক্ষাখাতে আওয়ামী লীগের সাফল্যের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এ অঞ্চলে উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।

এছাড়াও তিনি সুনামগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান।

এম এ মান্নান তার নির্বাচনী জেলা সুনামগঞ্জ পুরোপুরি বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসার পক্ষে যুক্তি তুলে ধরে গিয়ে বিদ্যুতের অভাবে তাঁর অঞ্চলে পিছিয়ে আছে উল্লেখ করে পুরো সুনামগঞ্জ জেলাকে বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসার অনুরোধ জানান।

এছাড়াও তিনি সুনামগঞ্জ-ময়মনসিংহের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের দাবি জানান।
 
এর আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় দুপুর ২টায় এ জনসভা শুরু হয়।

জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.