Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে জগন্নাথ জিউর মন্দির ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ জানুয়ারী, ২০১৬

সুনামগঞ্জ শহরে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছ। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সরকার ও জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির যৌথ অর্থায়নে ৩০ শতক জায়গার উপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে মন্দিরের এই দ্বিতল ভবনটি নির্মাণ করা হবে।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। মন্দির নির্মাণ পরিচালনা কমিটির সভাপতি বাবু র্ধূজুটি কুমার বসুর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, প্রাক্তন প্রধান শিক্ষক যোগেশ্বর দাস প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির শহর সুনামগঞ্জে প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে ঐক্য রয়েছে তা বিরল দৃষ্টান্ত। তিনি সকল সম্প্রদায়ের যেকোনো ধরনের কল্যাণে নিষ্ঠার সাথে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.