বড়লেখা প্রতিনিধি | ২১ জানুয়ারী, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযানে ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ জানুয়ারি বুধবার দিবাগত রাতে বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার উল্লাহ্, জাহাঙ্গীর আলম ও অমিতাভ দাস তালুকদার এদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো-বড়লেখা থানার ডাকাতি মামলা জিআর নং-১২/১৩ এর আসামী সদর ইউনিয়নের জফরপুর গুচ্ছগ্রামের বাসিন্দা মনির আলীর ছেলে শফিকুল ইসলাম, সিআর-২০৮/১৪ মামলায় গাংকুল গ্রামের জইন উদ্দিন, সমজিদ আলী, শাহেনা বেগম, জিআর-১৬০/১৪ মামলায় রাঙ্গাউটি গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৫ আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।