Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পুষ্টি বাগান বিষয়ক কৃষক প্রশিক্ষণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ২২ মার্চ, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান তৈরির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) কৃষি কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সুনামগঞ্জ জেলার উপপরিচালক বিমল চন্দ্র সোম, বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুল নবী মজুমদার প্রমুখ।

প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.