Sylhet Today 24 PRINT

সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় চিনি উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মার্চ, ২০২৪

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৬ লাখ ১ হাজার ২৮০ টাকা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।

শনিবার (২৩ মার্চ) ভোরে সিলেট-তামাবিল বাইপাসের মুরাদপুর এলাকায় চিনির ২৭৮ বস্তা উদ্ধার করা হয়। এসময় দুজন চোরাকারবারীকে আটক হয়।

আটকরা হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কেশবপুর গ্রামের নুর ইসলামের ছেলে সোহেল রানা (২৯) ও একই উপজেলার যশরাই গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. নাজমুল হোসেন (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট-তামাবিল বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনির বস্তাসহ দুজনকে আটক করে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.