Sylhet Today 24 PRINT

জমি সংক্রান্ত বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় খু ন, সিলেটে নারীসহ গ্রে ফ তা র ২

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০২৪

জমি সংক্রান্ত বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে সিলেটে থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানার আড়াইসিধা রঙ্গিলা বাড়ী এলাকার খলিল মিয়া (৩৬) এবং আকলিমা বেগম (২৮)।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সোহেল রানা ও বাবারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে প্রতিপক্ষ। গুরুতর আহত রানাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় রানার বাবা ছয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩ জনের নামে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‌্যাব-৯ চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৯।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.