Sylhet Today 24 PRINT

আতাউর রহমান খান দেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৫’র জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক ই-মেইল বার্তায় আতাউর রহমানকে এ সংবাদটি জানায়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকায় ওসমানী মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-১৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে ‘শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান’ পদকটি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে আতাউর রহমান খান সিলেট বিভাগ ও সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.