Sylhet Today 24 PRINT

সিলেটে জেলা প্রশাসনের মনিটরিং টিম অভিযান ও মোবাইল কোর্ট,জ.রি.মা.না

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০২৪

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির  সমাধানে ও বাজার  স্থিতিশীল রাখতে এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়টি তদারকি করতে সিলেটে জেলা প্রশাসনের মনিটরিং টিম অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত করেছে।

সোমবার (২৫ মার্চ) বিকালে মহানগরের কাজির বাজার এলাকার বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পর্যবেক্ষণ ও বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। এ সময় একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্যদের সতর্ক করা হয় এবং মূল্য তালিকা লাগানো হয়।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য বলা হয়। এই অভিযানে পুলিশ বিভাগ ও ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.